Home » শেরপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে জেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা

শেরপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে জেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক একে এম এনামুল হক বিপু, সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, মোঃ মিলন মিয়া ও মোঃ রেজাউল করিম এবং সদস্য মোঃ আলামিন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নতুন জেলা প্রশাসকের আগমনে জাসাস নেতৃবৃন্দ জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের আরও প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *