Home » শ্রীবরদীতে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে ২ জন কে ৩ মাসের কারাদণ্ড

শ্রীবরদীতে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে ২ জন কে ৩ মাসের কারাদণ্ড

 

রানা, শ্রীবরদী:

শেরপুরের শ্রীবরদীতে মরণ নেশা গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ৩ মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম   সাজা ও ১ শত টাকা অর্থদণ্ড  প্রদান করেন শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান।

সাজাপ্রাপ্তরা হলেন মাটিয়াকুড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে সরোয়ার  (৩৬) ও উত্তর খরিয়া গ্রামের  সোহরাব আলীর ছেলে হারুন উর রশিদ  (৫৭)।

বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসানের নেতৃত্বে শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া ও খড়িয়াকাজির ইউনিয়নের উত্তর খরিয়া গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের সরঞ্জাম ও গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় শেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মুস্তাফিজুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টাফরা উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, সাজা প্রাপ্ত দুই ব্যক্তিকে শেরপুর কারাগারে হস্তান্তর করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *