
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই, রবিবার রাত ৯টায় শেরপুর শহরের নবীনগর এলাকায় এলাহী ডেকোরেটর পার্শ্বে এই সভার আয়োজন করা হয়।
শেরপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন সাদার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মো: শাহা আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির প্রধান উপদেষ্টা মো: সিরাজুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: রাসেদুল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি মো: আজিজুল হক, সহ-সভাপতি মো: মজদুল হক, সহ-সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক মো: ফরিদ উদ্দিনসহ জেলা ডেকোরেটর মালিক সমিতির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।
