
অনলাইন ডেস্ক :
“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” এই স্লোগানকে সামনে রেখে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” বাস্তবায়নে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে “ক্লিন সানডে” ও ‘শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ’ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ময়মনসিংহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে “ক্লিন সানডে” ও ‘শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ’ কর্মসূচি।
এর অংশ হিসেবে টিচার্স ট্রেইনিং কলেজ (মহিলা) আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার,
পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সুস্থ পরিবেশ ও ডেঙ্গুমুক্ত ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসন এর এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
