Home » জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।।
জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা উদ্বোধন করা হয়। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই মেলার আয়োজন করেছে
জামালপুরের মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জের নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট ।  মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর -৫ আসনের সংসদ সদস্য এডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল আলম রাসেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক  শফিকুল ইসলাম  সজিব খান, জামালপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরণের পণ্যের স্টল ছাড়াও শিশুদের জন্য রাইডের ব্যবস্থা রয়েছে। এই ধরণের মেলা আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যসামগ্রী দেশব্যাপী পরিচিতির সুযোগ সৃষ্টি হবে। এসব পণ্যের বাজারে চাহিদা বাড়বে ।
 একই সাথে দেশের অন্যান্য স্থানে উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে । মেলা উদ্বোধন শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। এবারের মেলায় জামালপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলার নিজেস্ব ঐতিহ্যবাহী উৎপাদিত  পণ্যসামগ্রীর সমারোহে  অর্ধশতাধিক  স্টলে দৃশ্যমান হয়ে ক্রেতাদের আকৃষ্ট করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *