
শেরপুর প্রতিনিধি:
মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার রাত ৮ টায় শহরের বটতলাস্থ আমাদের আইনের জেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলার চেয়ারম্যান রোটারিয়ান মো: নাজমুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি এপেক্সিয়ান আলমগীর হোসাইন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আমাদের আইন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, কো-চেয়ারম্যান হারুন জিলানী সরকার, তাহমিনা জলি, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম, সাংবাদিক বেলায়েত হোসাইন, জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারী মিজানুর রহমান এলএলবি, সাংবাদিক আমিনুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মোনায়েম উর রহমান ইকবাল, অর্থ বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সানজিদা জেরিন, সহ- নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোদেলা রানী দে, শিক্ষা বিষয়ক সম্পাদক জুলফিকার আলী, মিডিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলন সহ আরো অনেকে।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া স্থানীয় পর্যায়ে মানবাধিকার রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
