নির্বাচন ঘিরে ডিমলায় সেনা–পুলিশের যৌথ মহড়া
(নীলফামারী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি তুলে ধরা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ডিমলা উপজেলার বিভিন্ন…
