শেরপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে একজন আটক, দুইজনের বিরুদ্ধে মামলা
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ…
