শেরপুর শহরে জনদুর্ভোগ লাঘবে অবৈধ স্থাপনা সরাতে পৌরসভার আল্টিমেটাম
শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌর শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র নয়ানী বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখলের ফলে সৃষ্ট তীব্র জনদুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে শেরপুর পৌর কর্তৃপক্ষ। জনস্বার্থে ফুটপাত ও সড়কের ওপর স্থাপিত সকল অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকান দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার শেরপুর পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অনুরোধ…
