ডিমলায় ৫২ বছর বয়সে শেফালী বেগমের এইচএসসি পাশ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা। দীর্ঘ শিক্ষাবিরতি, পারিবারিক দায়িত্ব ও জীবনের নানা প্রতিকূলতায় ৫২ বছর পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের সাবেক ইউপি সদস্য শেফালী বেগম (৫২)। তাঁর এই সাফল্য যেন অভাবনীয়, শেফালী বেগমের এই অর্জন কেবল একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প নয়, এটি দীর্ঘদিনের…
