
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।
নীলফামারীর ডিমলা উপজেলায় গতকাল ২৪ আগস্ট, ২০২৬ তারিখ রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে নাউতাড়া ইউনিয়নের একটি গ্রামে ষষ্ঠ শ্রেণির একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল বলে খবর পাওয়া গেলে মোবাইল কোর্টের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রওশন কবির পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বিয়ের আয়োজন বন্ধ করার জন্য মেয়ের বাবাকে নির্দেশনা দেয়া হয় । মেয়েটির বাবা নির্দেশনা মেনে নিজের ভুল স্বীকার করে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং মেয়েকে প্রাপ্তবয়স্ক (১৮ বছর) না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন।
মেয়েটির পড়াশোনা চলমান রাখার স্বার্থে উপজেলা প্রশাসন, ডিমলা এর পক্ষ থেকে শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার, ইমরানুজ্জামান মেয়েটিকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
আজ ২৫ আগস্ট ২০২৬ তারিখ বিএসটিআই, রংপুর এর সহযোগিতায় ডিমলা ইউনিয়নের ২ টি পেট্রোল পাম্প, একটি মুড়ি তৈরির মিল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অপরাধে মেসার্স আফতাব ফিলিং স্টেশন, বাবুরহাট, ডিমলা, নীলফামারী কে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা এবং আদিল আটো মুড়ির মিল, ডিমলা, নীলফামারী কে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী ১০,০০০/-( দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান ডিমলা থানার একটি পুলিশ দল মোবাইল কোর্টে সহযোগিতা করে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী অফিসার বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন ডিমলা কর্তৃক মোবাইল কোর্ট অব্যাহত রাখবে।
