
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করতে নীলফামারীর ডিমলায় এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম, বিএনপি নেতা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন, খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন ইউনিয়নের সচিব, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে অবহিত করা হয়। এ কার্যক্রমের তথ্য সংগ্রহে সংশ্লিষ্টদের ভূমিকা ও প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।
