নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ, প্রায় ৯০ ভোক্তার পণ্য উধাও, তদন্তের নির্দেশ
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার নির্ধারিত পণ্য ঘাটতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার (৮মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনা…
