শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: টিকা পাবে ৩ লাখ ৮৩ হাজার শিশু
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সিভিল সার্জন মো. শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি…
