
জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা মহিলা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই নারীর বয়স আনুমানিক ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ২ নম্বর শরিফপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের সময় তার পরনে ছিল ছাপা সুতি কাপড়ের ম্যাক্সি এবং গোলাপি রঙের ওড়না।
স্বজনরা জানান, ওই বৃদ্ধা মহিলা মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের নাম কিংবা ঠিকানা বলতে পারেন না। নিখোঁজের পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ অবস্থায় কোনো সহৃদয়বান ব্যক্তি ওই বৃদ্ধার সন্ধান পেলে ০১৯৩৫৬৩২৪২৬ অথবা ০১৯২০৭৪৭২৬১ নম্বর মুঠোফোনে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সাংবাদিক শাহ আলী বাচ্চুর (০১৭২৭-৯৯৪৪৩৪) নম্বরেও যোগাযোগ করা যাবে।
