ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে নিহত ইসমাইলের পরিবারের পাশে মানবিক ইউএনও আশরাফুল আলম
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে গিয়ে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও স্বশরীরে নিহত ইসমাইলের বাড়ীতে গিয়ে কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এসময় তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ…
