মালিঝিকান্দা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি: মালিঝিকান্দা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামে ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর -৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। ৩ নং ওয়ার্ড বিএনপির…
