মধুপুরে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২০ ফুট ফিক্সড চিমনিবিশিষ্ট অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।…
