শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক আলোচনা সভা
শেরপুর প্রতিনিধি: শেরপুরে শারদীয় দুর্গাপূজা ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট শেরপুর জেলা শাখার সভাপতি শ্রী সুজিত দাস…
