শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেল ভর্তি সহায়তা
শেরপুর প্রতিনিধি: শেরপুরে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র ও মেধাবী ৭০ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)। সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা ভর্তি সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শেরপুর শহরের গৌরীপুর ডপস ক্যাডেট মেসের হলরুমে…
