বাজিতখিলা ইউনিয়নের উন্নয়ন করতে হলে তরুণ জনপ্রতিনিধি প্রয়োজন : বুলবুল আহমেদ
শেরপুর প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বাজিতখিলা ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন একে উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য একজন তরুণ জনপ্রতিনিধি প্রয়োজন। ৩০ অক্টোবর শুক্রবার বিকালে গণসংযোগ শেষে এসব কথা বলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক বুলবুল আহমেদ। তিনি আরো বলেন, বাজিতখিলা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার কর্মী, সমর্থক, যুবক ভাই ও মুরুব্বিগণ আজ একটি গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন…
