নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর!

 মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে নন্নী বাইঘরপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান…

Read More

ডি এ তায়েব ফ্যান ক্লাব শেরপুর জেলা কমিটির সভাপতি মিন্টু স্ট্রোক করে হাসপাতালে ভর্তি

শেরপুর প্রতিনিধি: সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব শেরপুর জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিন্টু ব্রেইন স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। তিনি গত ২৮ অক্টোবর মঙ্গলবার হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন। পরে পরিবারের লোকজন তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ওইদিন বিকালে উন্নত চিকিৎসার জন্য…

Read More

শ্রীবরদীতে সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ গেট থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। পরে তারা উপজেলা নির্বাহী…

Read More

মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

শেরপুর প্রতিনিধি: শেরপুর -১ আসনের বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শপথ গ্রহণ শেষে শুক্রবার তার নিজ জেলা শেরপুরে আগমন করে ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদে তিনি জুমার নামাজের খুতবা প্রদান এবং স্বয়ং ইমামতি করেন। একজন জনপ্রতিনিধির সরাসরি ধর্মীয় কার্যাবলীতে এমন অংশগ্রহণ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের…

Read More

উজিরপুর প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সাধারন সভা 

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সাধারন সভা অনুষ্ঠিত হয়।২৯ আগষ্ট সকাল ১০ টায় উজিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে আহবায়ক সৈয়দ জাহিদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব সরদার সোহেলের সঞ্চালনায় প্রেসক্লাবের উন্নয়ন ও নানা বিষয়ে আলোচনা করা হয়।এসময়ে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন,সাবেক সিনিয়র সহ-সভাপতি মো নুরুল ইসলাম,সাবেক…

Read More

শেরপুরের ঝিনাইগাতীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘ইস্টার সানডে’ উদযাপন

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। যিশুখ্রিস্টের পুনরুত্থান স্মরণে দিনব্যাপী বিশেষ প্রার্থনা, উপাসনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়। রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকার ১৯টি গির্জায় যিশুখ্রিস্টের গুণকীর্তনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময়…

Read More

ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও মোটরসাইকেল আটক

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ-শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে…

Read More

ঝিনাইগাতীতে ভাতিজাদের হামলায় চাচী নিহত, হত্যা মামলার প্রস্তুতি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাড়ির পাশের একটি জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছানিয়া বেগম (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দড়ি কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। এ ঘটনায় ভাতিজাসহ অভিযুক্তদের বিরুদ্ধে…

Read More

শেরপুর পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে একটি জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩ টায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যর অংশগ্রহণে গজনী একাদশ (গোলাপি দল) বনাম মধুটিলা একাদশ (সবুজ দল) দলের মধ্যেকার এই “প্রীতি ফুটবল ম্যাচ” অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত…

Read More

ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: “সাম্য-সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ…

Read More