Home » শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রানা, শ্রীবরদী:

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই আগস্ট শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর ৩ সংসদীয় আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক
আব্দুর রহিম দুলাল, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ, সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান খান, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক দাবার উদ্দিন সরকার রেজা, শ্রীবরদী
প্রেসক্লাবের সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও)ডা. অমিও জ্যেতি সাইফুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামান্তা ফেরদৌস, এনজিও প্রতিনিধি কালিদাস রায় সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত স্টাফরা উপস্থিত ছিলেন।

হাসপাতালের সার্বিক উন্নয়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *