শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক ১
রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলার টাঙ্গারপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০১ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেট সহ আমজাদ হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ৪ই মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী সদর ইউনিয়নের টাঙ্গার পাড়া গ্রামের…
