বৃষ্টিতে তলিয়ে গেছে আটপাড়ার হাঁসকুড়ি বিলের ধান
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের হাঁসকুড়ি বিলে টানা অতি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ বোরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। কুতুবপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম সামাল বলেন, “বৃষ্টিতে আমাদের হাঁসকুড়ি বিলে ধান পানির নিচে ডুবে গেছে। এমন ক্ষতি আগে কখনো দেখিনি। এখন…
