নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ একজন আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়ঙ্গা ব্রীজ সংলগ্ন দ্বীন ইসলামের কাঠ বাগানে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তিনি পোড়াগাও ইউনিয়নের বেকীকুড়া এলাকার বাসিন্দা হাসেন আলী’র পুত্র। জব্দকৃত মাদকের বাজার…

Read More

নকলা প্রেসক্লাবের মানবিক ৭ সাংবাদিককে সম্মাননা প্রদান

  নকলা প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের মানবিক ৭ জন সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। দেশ ও জাতির কল্যাণে সরকারের উন্নয়ন, সম্ভাবনা ও অসঙ্গতি সমূহ নিজ নিজ কর্মস্থলের গণমাধ্যমে প্রচার-প্রকাশের পাশাপাশি নিয়মিত ভাবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক কার্যক্রম সংবাদপত্রে প্রচার-প্রকাশের মাধ্যমে সমাজে অনবদ্য ভূমিকা রাখায় কলম সৈনিকদের এই সম্মাননা প্রদান…

Read More

শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে ঝিনাইগাতীর পাহাড়ি কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকদের ফসল ও বসতবাড়ি বন্যহাতির আক্রমণ থেকে রক্ষায় আলোর ব্যবস্থা জোরদার করতে কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ করেছে শেরপুর জেলা পরিষদ। বুধবার (২ সেপ্টেম্বর) শেরপুর জেলা পরিষদের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকদের হাতে এসব জগ লাইট তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ। পাহাড়ি অঞ্চলের…

Read More

মুন্সীগঞ্জে জাতীয় সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা 

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিনের নেতৃত্বে মুন্সীগঞ্জে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরসহ থানারপুলস্থ জেলা বিএনপির…

Read More

শেরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

  শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ বিভাগীয় গণ সমাবেশ সফল করতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার বিকালে শেরপুর শহরের শেখহাটিতে বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান মেহমান…

Read More

ময়মনসিংহে তামাক বিরোধী বিভাগীয় পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :  ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে তামাকের ভয়াবহতা নিরূপণ এবং এর সমাধানে করণীয় বিষয়ে বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ এপ্রিল সোমবার জেলা পরিষদ শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি। এছাড়াও ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী…

Read More

ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি: সারা দেশের ন্যায় ময়মনসিংহেও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা…

Read More

শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়। ​পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও…

Read More

শেরপুরে জুমার নামাজের ইমামতি করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর প্রতিনিধি: শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ পবিত্র জুম’আর নামাজে ইমামতি ও খুৎবা প্রদান করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সদর উপজেলার ভীমগঞ্জ বাজার জামে মসজিদে উপস্থিত হয়ে তিনি জুম’আর নামাজে ইমামতি ও খুৎবা প্রদান করেন। ​নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা…

Read More

শেরপুরে সাংবাদিকদের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  শেরপুর প্রতিনিধি: একাত্তর টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক মালামাল চুরি করে নিয়ে যায়। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় শেরপুর শহরের জেলখানা রোড়ের নওহাটা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে খবরের কাজে ঝিনাইগাতী…

Read More