Home » শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়।

​পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

​প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, “ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ইসলামি আদর্শ ধারণ করে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আজকের এই পুনর্মিলনী কেবল শুভেচ্ছা বিনিময় নয়, বরং সামাজিক কর্মকাণ্ডে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হওয়ার প্রেরণা যোগাবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান এবং কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল। বক্তারা ঈদের খুশিতে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

​সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর শহরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষভাগে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *