ময়মনসিংহে ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ইসলামি অর্থনীতি ও ইসলামি ব্যাংকিং এর গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে এক বিশেষ কর্মশালা আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আশরাফিয়া খাগডহর-এ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে ময়মনসিংহের প্রখ্যাত চিন্তাশীল আলেমদের সংগঠন সীরাতকেন্দ্র। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বড় মসজিদের সম্মানিত প্রধান মুফতী ও ইমাম, মুফতী রঈসুল ইসলাম কাসেমী।…
