নালিতাবাড়ীতে ভারতীয় মদ সহ মনির গ্রেফতার
মুহাম্মদ আবু হেলাল,জেলা প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮০বোতল মদ সহ মাদক কারবারি মনির হোসেন (২৪)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। শুক্রবার (২৩মে) দিবাগত রাতে উপজেলার উত্তর আন্ধারুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার বারোমারী উত্তর আন্ধারুপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)এর সুত্রে…

