
অনলাইন ডেস্ক :
চট্টগ্রাম জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ৫ অক্টোবর সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর মাঠ ক্যাম্পেইন ও প্যারেড প্রদর্শন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম পরীক্ষার্থীদের প্রদর্শিত কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
