
শেরপুর প্রতিনিধি:
নকলার অসহায় বৃদ্ধ জবেদ আলী ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার রাত ১০ টায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
জাবেদ আলী শেরপুরের নকলার বাছুর আলগা উত্তরপাড়ার মৃত জুলহাসের ছেলে। বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের নেতৃবৃন্দের উদ্যোগে মৃত জাবেদ আলীকে নকলার বাছুর আলগা গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হচ্ছে। পরে সেখানে জানাযা শেষে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, পরিবার-পরিজনহীন অবস্থায় রাজধানী ঢাকার ব্যস্ততম শহরে ধুঁকছিলেন শেরপুর জেলার নকলা উপজেলার ওই অসহায় বৃদ্ধ। পরে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন।
অসহায় জবেদ আলীকে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান এবং যুগ্ম সদস্য সচিব মো. গোলাম মোস্তফা তাঁদের উদ্যোগে এবং খিলবাড়িরটেক পূর্ব পাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক সরকারের তত্ত্বাবধানে মুসল্লিরা তার চিকিৎসার জন্য অর্থ সহায়তা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

