
শেরপুর প্রতিনিধিঃ
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াহেদ খান। এসময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

