Home » ময়মনসিংহে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬

ময়মনসিংহে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬

অনলাইন ডেস্ক :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬। সোমবার সকালে সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে এই আকর্ষণীয় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ কে এম মাহবুবুর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

এবারের প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বিভিন্ন উপজেলার খেলোয়াড়, পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সার্কিট হাউজ মাঠ। টুর্নামেন্টের চূড়ান্ত বা ফাইনাল খেলা আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *