
অনলাইন ডেস্ক :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূঁইয়া এমপি।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক সহ কমিটির অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব -উল-আলম।
