Home » শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

শেরপুর প্রতিনিধি:

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ সফলভাবে উদযাপনের লক্ষ্যে শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

০৩ আগস্ট সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সুরা সদস্য আব্দুল বাতেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ যথাযথভাবে বাস্তবায়ন, মৎস্য সম্পদের সংরক্ষণ ও উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *