Home » শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শনিবার বিকেলে শহরের থানামোড়ে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ জেলা স্বাস্থ্য অধিকার বিভাগের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ শেরপুর জেলা শাখার চেয়ারম্যান রোটারিয়ান মো. নাজমুল আলমের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ জেলা শাখার​ সেক্রেটারি এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, কো-চেয়ারম্যান আবু জর মো. আল আমিন, হারুন জিলানী, তাহমিনা জলি, বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত রায়, আল আমিন রাজু, মিজানুর রহমান এলএলবি, শিক্ষা বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সানজিদা জেরিন, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোদেলা রানী দে, দপ্তর সম্পাদক এপেক্সিয়ান জাকির হোসেন প্রমুখ।

​এছাড়াও মানববন্ধনে যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলন, ভিওডি বাংলার জেলা প্রতিনিধি রোমান, ব্যবসায়ী তোতা মিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা, ঘরবাড়ি সহ বাড়ির আঙ্গিনা নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা,ডাবের খোসা,ফুলের টব সহ অন্যান্য পাত্রে পানি জমলে তা ফেলে দেয়া, সকাল ও রাতে নিয়মিত মাশারি ব্যাবহার করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

পাশাপাশি কেউ ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসক এর শরনাপন্ন হওয়ার পরামর্শ দেন।

মানবাধিকার সংস্থা আমাদের শেরপুর জেলার চেয়ারম্যান নাজমুল আলম বলেন, শেরপুর জেলার বিভিন্ন পয়েন্টে ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে, কেননা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং এ জনসচেতনতা আরও বৃদ্ধির জন্য জেলা সহ দেশব্যাপী অন্যন্য সকল সামাজিক সংগঠন কেও এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা এ মহতি উদ্যোগের জন্য স্বাস্থ্য অধিকার পরিষদ মানবাধিকার সংস্থা আমাদের আইন পরিবারকে ধন্যবাদ জানান
এবং যে কোন ভালো কাজে তিনি পাশে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন এবং পরিশেষে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী এ কার্যক্রমের তিনি শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *