
শেরপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুরের পুলিশ সুপার, এ কে এম জহিরুল ইসলাম, বিজিবি ৩৯ এর উপ-অধিনায়ক মেজর আশিক, কমান্ডিং অফিসার, এস আর বি, মেজর লাবিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, উপপরিচালক, এন এস আই, মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক শওকত হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় সবার সম্মিলিত প্রচেষ্টায় শেরপুর জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
