Home » শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৪ গরু উদ্ধার

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৪ গরু উদ্ধার

রানা, শ্রীবরদী:

শেরপুরের শ্রীবরদী সীমান্তের উত্তর ভারতের মেঘালয় রাজ্য ঘেষা গ্রাম হারিয়াকোনা থেকে ৪ টি ভারতীয় গরু উদ্ধার করেছে কর্নঝোড়া বিওপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হারিয়াকোনা পাহাড়ি গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা মালিক বিহীন ৪ টি গরু আটক করে।
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ সুবেদার ফুল মিয়া গরু আটক সত্যতা নিশ্চিত করে শুক্রবার সকালে বলেন, পাহাড়ি এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যায় চোরাকারবারি রা।
উদ্ধারকৃত ৪টি গরুর আনুমানিক সিজার মূল্য
প্রায় ৩ লক্ষ্য ৪০ হাজার টাকা। আইনগত প্রক্রিয়ার শেষে কাস্টমের মাধ্যমে নিলামে গরু গুলো বিক্রি করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *