Home » শ্রীবরদীতে দুস্ত ও দরিদ্র পরিবারের মাঝে বিএনপি নেতা অকুলের নলকূপ বিতরণ

শ্রীবরদীতে দুস্ত ও দরিদ্র পরিবারের মাঝে বিএনপি নেতা অকুলের নলকূপ বিতরণ

শ্রীবরদী প্রতিনিধি :

অভাব অনটনের সংসার তাদের, দরিদ্রদের সাথে যুদ্ধ করে জীবন চলা, অতি সম্প্রতি রাতের আঁধারে বসত বাড়ি থেকে চুরি হয়ে যায় নলকূপটি। কেনার সামর্থ্য নেই কষ্টের মাঝে চলছে তাদের দিন, পার্শ্ববর্তী অন্যের বাড়ির নলকূপ থেকে পানি এনে চলছিল পরিবারটির পানির চাহিদা।

চোখে মুখে শুধু হতাশা কবে কিনবে একটি নলকূপ। মিটবে পানির চাহিদা। কষ্টের নেই কোন শেষ।
অন্যের বাড়িতে ধন্য ধরে আর আনতে হবে না নলকূপের পানি । কিন্তু কোনভাবেই একটি নলকূপের ব্যবস্থা করতে পারছিল না পরিবারটি। বলছি শ্রীবরদী পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের উওর শ্রীবরদী গ্রামের এক দরিদ্র পরিবারের কথা।

স্থানীয়দের কাছে এমন খবর পেয়ে একটি নতুন নলকূপ নিয়ে ওই পরিবারটির বাড়িতে এসে হাজির হলেন শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক মো: ফজলুল হক চৌধুরী অকুল। মঙ্গলবার সকালে উত্তর শ্রীবরদী গ্রামের সেই পরিবারটিকে নিজের অর্থ কেনা
নলকূপ টি লাগিয়ে দিলেন বিএনপি নেতা অকুল চৌধুরী।
এ সময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোর্শেদ মন্ডল, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক হাসান সহ স্থানীয় গ্রামবাসীরা।

নতুন নলকূপ পেয়ে আত্মহারা হয়ে পড়েন সেই পরিবারের নারী পুরুষ সহ সকল সদস্যরা।
কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি নেতা অকূলের প্রতি।
এ প্রসঙ্গে ফজলুল হক চৌধুরী অকুল বলেন, বিশুদ্ধ পানির অভাবে পরিবারটি মানবেতর ভাবে জীবনযাপন করে আসছিল।
বসতবাড়ির আঙিনায় একমাত্র নলকূপটি চুরি হওয়ার পর পার্শ্ববর্তী বাড়ি থেকে পানি এনে পানির চাহিদা মিটিয়েছে পরিবারটি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে। আমি পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছি। এটা আমার সামাজিক দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *