Home » শ্রীবরদীতে হত্যা মামলার প্রধান আসামিসহ দুই সহযোগী র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

শ্রীবরদীতে হত্যা মামলার প্রধান আসামিসহ দুই সহযোগী র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

রানা, শ্রীবরদী :

শেরপুরের শ্রীবরদী উপজেলার আলোচিত ছাদেক হত্যা মামলার প্রধান আসামী জজ মিয়া সহ তার
২ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪।

সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুরের একটি আভিযানিক দল ধৃত আসামিদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর সহায়তায় ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে নরসিংদী জেলার পলাশ উপজেলার পাইকসা, দক্ষিণ চরপাড়া এবং বাগপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি ১। মোঃ জজ মিযা(২৮) সহ সহযোগী আসামি ২। মোঃ বিল্লাল হোসেন ওরফে বিডল(৬০) এবং ৩। মোছাঃ জমিলা খাতুন(৪৭) কে গ্রেফতার করে।

মামলার বিবরনে জানা যায়, নিহত ছাদেক আলী ওরফে ছাদেক (৭৫) এর ছেলে মোঃ শাহ-জামাল কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। বাদী তার মেয়ে শারমিন আক্তার ওরফে মৌসুমি(২৩) কে অনেক কষ্ট করে একই গ্রামের ধৃত আসামি মোঃ বিল্লাল হোসেন ওরফে বিডল এর ছেলে মাসুম মিয়ার সাথে বিবাহ দেন। ০৪ বছরের কন্যা ও ০৩ বছরের ছেলে সন্তান রেখে অসুস্থজনিত কারণে মাসুম মিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর বাদীর মেয়ে শারমিন আক্তার ওরফে মৌসুমী সন্তানসহ শ্বশুর বাড়িতে অবস্থান করেন। বাদীর মেয়ে ও নাতি নাতনিকে প্রতিনিয়ত শ্বশুর শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা ভরণ পোষণ না দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে বাদীর বাড়িতে পাঠিয়ে দেয়। কৃষক বাবার একার পক্ষে তার মেয়ে ও নাতি নাতনিদের ভরণ পোষণ প্রদান করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এমতাবস্থায় মেয়ের ব্যবহৃত প্রায় ২,০০,০০০/- টাকা মূল্যের আসবাবপত্র এবং ভরণ পোষণের বিষয়ে স্থানীয় ইউপি সদস্যের শরণাপন্ন হন। গত ২৮ মার্চ ২০২৬খ্রিঃ আপোষ মিমাংসা করার জন্য বাদী তার মেয়ে, নাতি-নাতনি ও বৃদ্ধ পিতা নিহত ছাদেক আলী ওরফে ছাদেকসহ আরো লোকজন নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে যান। তাদেরকে দেখে ধৃত আসামি ১। মোঃ জজ মিযা (২৮), ২। মোঃ বিল্লাল হোসেন ওরফে বিডল (৬০) এবং ৩। মোছাঃ জমিলা খাতুন (৪৭) সহ অপর আসামিরা উত্তেজিত হয়ে অতর্কিতভাবে বাদীর বৃদ্ধ পিতা ছাদেক আলী ওরফে ছাদেক(৭৫) কে লাঠি দিয়ে আঘাত সহ তাদের উপর হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় বাদীর বৃদ্ধ পিতা ছাদেক আলী ওরফে ছাদেককে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনায় শাহ-জামাল(৪৭),পিতা-মৃত ছাদেক আলী ওরফে ছাদেক,সাং-জঙ্গলখিলা,থানা শ্রীবরদী,জেলা:শেরপুর বাদী হয়ে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
আলোচিত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) আব্দুল হাই বলেন, ধৃত ৩ আসামিকে র্্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, র্্যাব প্রধান আসামি সহ ৩ জনকে নরসিংদীর পলাশ থানায় হস্তান্তর করেছে। শ্রীবরদী থানা পুলিশ আসামিদের আনতে নরসিংদীর পলাশ থানায় গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *