
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে জনমত গঠনের লক্ষ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সোহাগের
সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ শে অক্টোবর শনিবার রাতে গোবিন্দপুর গ্রামে সিংগাবরুনা ইউনিয়নের অন্তর্গত
নয়াপাড়া গ্রামবাসীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা নুরুল হক দাদা ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
মো মনিরুজ্জামান সোহাগ।
এতে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মুস্তাইন,
আলামিন, ফেরদৌস, আসলাম মিয়া সহ
নয়াপাড়া ও গোবিন্দপুর গ্রামের ভোটার বৃন্দ।
বক্তারা এ অঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে
দলমত নির্বিশেষে মনিরুজ্জামান সোহাগকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় নয়াপাড়া গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।
