Home » আগামীকাল ময়মনসিংহে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

আগামীকাল ময়মনসিংহে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

ময়মনসিংহ প্রতিনিধি:

আগামীকাল (০৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৯টায় ময়মনসিংহ বিভাগীয় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মাঠ পরিদর্শন করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

মাঠ পরিদর্শনকালে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে। আমরা চাই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনসমাগমপূর্ণ একটি কর্মসূচি অনুষ্ঠিত হোক।”

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আগামীকালের এই সমাবেশ ময়মনসিংহবাসীর জন্য একটি ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক কর্মসূচিতে পরিণত হবে। দেশ ও জাতির কল্যাণে ইনসাফের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করার আহ্বান জানান। মাঠ পরিদর্শন শেষে তিনি আয়োজক কমিটির সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar