Home » আমাদের এই বিজয় একান্তই আল্লাহর রহমত এবং শহীদি মর্যাদার ফসল : হাফেজ রাশেদুল ইসলাম

আমাদের এই বিজয় একান্তই আল্লাহর রহমত এবং শহীদি মর্যাদার ফসল : হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর প্রতিনিধি:

আমাদের এই বিজয় একান্তই আল্লাহর রহমত এবং শহীদি মর্যাদার ফসল। আল্লাহ তায়ালা আমাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় দান করেছেন। তাই এই বিজয় নিয়ে অহংকার করার কিছু নেই, বরং এটি আমাদের ওপর একটি বড় আমানত এসব কথা বলেন, শেরপুর সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। তিনি শুক্রবার পবিত্র জুম্মার দিনে তার নিজ গ্রামের মসজিদে নিজেই জুম্মার খুতবা প্রদান করেন এবং অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে নামাজ পরিচালনা করেন।
নামাজ পূর্ববর্তী বক্তব্যে তিনি গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন, এই বিজয়কে পুঁজি করে কেউ যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়। বিশেষ করে আমাদের এলাকার মানুষের বিরুদ্ধে যেন কেউ কোনো অভিযোগ করার সুযোগ না পায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

পরিশেষে তিনি সবার কাছে দোয়া চান যেন আল্লাহ তাকে আমৃত্যু সাধারণ মানুষের সেবক হিসেবে কবুল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *