
শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৩দিন ব্যপী দোয়া মোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা।তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন।এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি।জাতীয়তাবাদভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তার প্রতিষ্ঠিত বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।শহীদ জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারম্যান এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবারসহ বিএনপি এ পর্যন্ত ৫বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানকে ঘিরে উজিরপুর উপজেলার সংসদ সদস্যর গুঠিয়া কমপ্লেক্সের সভাস্থলে ৩০ মে দুপুরে দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো,দুলাল হোসেন,বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো,শাহে আলম মিয়া,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো,শহিদুল ইসলাম খান, বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি ইমরান শালেহ প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো,হুমায়ুন খান, বানারীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মো,রিয়াজ মৃধা, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো,মন্জুর খান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো শাহিন হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো,রোকনুজ্জামান টুলু, বানারীপারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো,হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসু্দ্দোহা আজাদ,বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি মো,সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার,সংসদ সদস্য’র ব্যক্তিগত সহকারী ফয়জুল হক সুমন,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো,এমদাদুল কাসেম সেন্টু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি মো, সাইদুল ইসলাম,উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম,বানারীপাড়া মহিলা দলের সভাপতি ডেইজি আক্তার,উজিরপুর উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন আক্তার পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনিরা আক্তার শিখা সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী,উজিরপুর ও বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও সাধারণ জনগণ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান। এদিকে দোয়া অনুষ্ঠানে যোগদান করার জন্য সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয়,একপর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়।এসময় প্রধান অতিথি সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,জনবান্দব,গনতন্ত্রের রুপকার ও জনগনের নেতা কখনো মরে না।তাই শোককে শক্তিতে পরিনত করে বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
