Home » উজিরপুরে মা ইলিশ সংরক্ষনে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের জাল জব্দ

উজিরপুরে মা ইলিশ সংরক্ষনে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের জাল জব্দ

 

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান জোরদার করেছে বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন।এর অংশ হিসেবে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুনের নেতৃত্বে উপজেলার সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালিত হয়।মা ইলিশ রক্ষায় জেলেদের বারবার নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার প্রতিরোধে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার ও উজিরপুর মডেল থানা পুলিশের একটি দল।এ সময়
লক্ষ করা যায় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধ্যা নদীর তীরবর্তী বিভিন্ন বাজারেও অভিযান পরিচালনা করেন।মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।স্থানীয় সূত্রে
সাধারণ মানুষের পক্ষ থেকে মা ইলিশ রক্ষায় এধরণের অভিযানকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *