Home » উজিরপুরে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উজিরপুরে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার ও পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,।২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে র‍্যালি বের করা হয়। এসময়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উজিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে শেষ করে মুক্তিযোদ্ধা হলরুমে,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পীর সভাপতিত্বে, ও পৌর মহিলা দলের সাধারন সম্পাদিকা মনিরা আক্তার সিখার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা দলের সম্পাদিকা মোসাঃ রেশমা আক্তার,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন,পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আলঙ্গীর হোসেন হাওলাদার,পৌর বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন খান,পৌর মহিলা দলের সদস্য সুমাইয়া আক্তার।পৌর সভার ৯ টি ওয়ার্ডের মহিলা দলের শত শত নেত্রী ও কর্মীবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন। অতিথীবৃন্দ আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি গনমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও মহিলা দলকে আরো ভালো করে প্রতিষ্ঠিত করতে হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সফলতা কামনা করেন ও দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar