Home » উজিরপুরে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে কঠোর নজরদারিতে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী-ইউএনও আলী সুজা

উজিরপুরে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে কঠোর নজরদারিতে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী-ইউএনও আলী সুজা

 

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
শারদীয় দূর্গোৎসব স্বাচ্ছন্দ্যে উদযাপনের লক্ষ্যে ১১২টি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে থাকবে ঘোষনা দেন মানবিক ও দক্ষ ইউএনও মোঃ আলী সুজা। তিনি গত ২০ সেপ্টেম্বর বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এ ঘোষণা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। হারতা ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হোসেন হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার,হারতা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম তালুকদার,উজিরপুর উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট এর আহবায়ক পলাশ কুন্ডসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar