Home » ক্ষমতায় গেলে শেরপুরে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হবে : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে শেরপুরে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হবে : ডা. শফিকুর রহমান

শেরপুর প্রতিনিধি:

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শেরপুরের ঐতিহাসিক শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় জোটের এই জনসভায় তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ ও জাতির জন্য ‘আজাদি’ বা মুক্তির লড়াই হিসেবে অভিহিত করেছেন। রবিবার দুপুরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ডা. শফিকুর রহমান ভোটারদের সাহসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

নির্বাচনী জনসভায় শেরপুরের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন জামায়াত আমির। জোট ক্ষমতায় গেলে শেরপুর জেলায় নিম্নলিখিত স্থাপনাগুলো নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি, একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, একটি আধুনিক ও বিশেষায়িত (স্পেশালাইজড) হাসপাতাল।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। তিনি সকলকে সকাল সকাল কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ কায়েম করার আহ্বান জানান।

শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ডাকসুর জিএস এস এম ফরহাদ, শেরপুর-১ আসনে জামায়াতের প্রার্থী হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের জামায়াত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জেলা এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. লিখন প্রমুখ পৌর শহর জামায়াতের সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় শেরপুর জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar