Home » গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে ভিজিএফর ৪৬৭ বস্তা চালসহ ২ নৌকা ডুবি

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে ভিজিএফর ৪৬৭ বস্তা চালসহ ২ নৌকা ডুবি

 

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফর চাল বোঝাই দুটি নৌকা বৃহস্পতিবার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদে আকস্মিক ঝড়ে ২টি নৌকা ডুবির ঘটনা ঘটে। দ্রত পদক্ষেপ নিয়ে উদ্ধার অভিযানে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা সব চালের বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানা গেছে, বুধবার রাতে ওইসব চালের বস্তাগুলো নৌকায় তুলে ঘাটেই রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে হঠাৎ কাল বৈশাখী ঝড়ো হাওয়া শুরু হলে প্রবল বাতাসের কারণে নৌকা দুটি ঘাটের কাছেই ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় চালের বস্তাগুলো উদ্ধার কাজ শুরু করেন। এতে স্থানীয় জেলে, নৌকার মাঝি ও সাধারণ মানুষরা উদ্ধার কাজে অংশ নিয়ে চালের বস্তাগুলো উপরে তুলে আনেন।

এব্যাপারে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, নৌকা দুটিতে ৫০ কেজি ওজনের মোট ৪৬৭ বস্তা চাল ছিল। ঈদ-উল আজহা উপলক্ষে ফুলছড়ির এরেন্ডবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের কথা ছিল। তিনি আরও জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় বস্তাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের সময় অনেক বস্তা ফেটে গেছে এবং সব চালের বস্তা উদ্ধার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তবে ভেজা চালগুলো প্রয়োজন মোতাবেক শুকিয়ে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া নৌকা দুটি উদ্ধারেরও চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *