
শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে জামালপুরের সাতটি উপজেলায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে অতিবৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার মাঠে কাটা পাকা ধান পানির নিচে আছে। এতে এই আমন মৌসুমের পাকা ধান গোলায় তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা।
বৃষ্টি থামলে এবং ক্ষেতের পানি না নামায় এবং রোদ না উঠায় কাটা পাকা ধানের বড় ক্ষতি হতে পারে বলে অনেকেরই আশংকা । চলতি মৌসুমে খরার প্রভাবে উৎপাদন খরচের তুলনায় ফলন কম হওয়ার জন্য বড় ধরনের আর্থিক লোকসানে পড়বে কৃষকরা । জামালপুর সদর উপজেলার, কেন্দুয়া, শরিফপুর, লক্ষীরচর, তুলসীর চর,নরুন্দি, ইটাইল, ঘোড়াধাপ, বাঁশচড়া, রানাগাছা, শ্রীপুর, শাহবাজপুর, চেস্টা,তিতপল্লা, রশিদপুর ও দিঘপাইদসহ ১৫টি ইউনিয়নের প্রতিটি গ্ৰামের
ফসলি মাঠে পানি জমে আছে। কোথাও জমিতে বাতাসে পড়ে পাকা ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, আবার কোথাও পাকা ধান পানির নিচে ডুবে আছে।
রাঙ্গামাটিয়া গ্রামের কৃষক উজ্জ্বল মিয়া জানান- টানা তিন-চ দিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। এসব ধান থেকে আশানুরূপ ফলন পাওয়া যাবে না বলে তারা মনে সংশয়।
রঘুনাথপুর গ্ৰামের কৃষক আজিজুল হক জানান- শুরু থেকেই লোকসানের মুখে পড়ে তিনি আমন চাষ করেছেন। চারা রোপণের পর থেকে সময়মতো বৃষ্টি না হওয়ায় জন মেশিন দিয়ে জমিতে সেচ দিতে হয়েছে এবং সার না পাওয়ায় ঠিক সময়ে জমিতে সার দিতে পারেননি। ২ বিঘা জমিতে ধান চাষে তাঁর প্রায় ৩০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। এখন তিন দিনের বৃষ্টি ও বাতাসে ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় ফসল নষ্ট হওয়ার দুশ্চিন্তায় আছেন তিনি। ফসল ঘরে তুলতে না পারলে সংসার কীভাবে চালাবেন, তা নিয়েও চিন্তিত হয়ে পড়েছেন তিনি।
শরিফপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ শাহিনুজ্জামান জানান,
টানা তিন দিনের বৃষ্টি ও হালকা বাতাসে কিছু আমন ধানের ক্ষতি হয়েছে । তবে বৃষ্টি থেমে রোদ উঠলে জমির পানি শুকিয়ে যাবে এবং ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হতে পারে তিনি বলেন।
